নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন। এছাড়াও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) পদে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। কয়েকটি শর্তে তাদের এ নিয়োগ প্রদান করা হয়।
শর্তগুলোর মধ্যে রয়েছে-প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপর্যুক্ত পদে বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
