ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বুধবার সকাল পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে। চলতি মাসে দুই শৈত্যপ্রবাহ বাড়বে শীতের তীব্রতা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, আগামীতে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে জেলায় শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ২৪ ও ২৫ ডিসেম্বরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে তাপমাত্রা আরো হ্রাস পেয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.