সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক।।

সারা দেশে আগামীকাল রোববার থেকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে পাবে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এক কোটি পরিবার সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল, ১০০ টাকা দরে লিটার সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল ও ৬০ দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.