নলছিটিতে বিজয় দিবস-২০১৯ উদযাপন

বিন-ই-আমিনঃঃ যথাযোগ্য মর্যাদায় ঝালকঠির নলছিটিতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে প্রত্যুষ্যে তোপধ্বনির মাধ্যমে সুচনা হয়। সকাল সাড়ে সাতটায় ফেরিঘাটস্থ বদ্ধভূমিতে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ,পৌরসভা,মুক্তিযুদ্ধা সংসদ,শহীদ পরিবার ও উপজেলা বিএনপি।

সকাল নয় টায় নলছিটি চায়না মাঠে কুচকাওয়াজ ও মনোরম ডিসপ্লে আয়োজন করে নলছিটি উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের  সিনিয়র সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী,নলছিটি থানার ওসি এম শাখাওয়াত হোসেন পিপিএম,ওসি তদন্ত আঃ হালিম তালুকদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু আনোয়ার আজিম,যুব উন্নয়ন অফিসার মাহমুদ আলম জোমাদ্দার,কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাত জাহান মিলি,প্রাণীসম্পদ অফিসার মিরাজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন ও প্রতিনিধিবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. জলিলুর রহমান আকন্দ,একাডেমিক সুপার মো. বদরুল আমিন,শিক্ষক মিলন কান্তি দাস ও আমির হোসেন’র সঞ্চালনায় বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে সম্পন্ন হয়। পরে মুক্তিযুদ্ধ অফিসে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মহিলাদের খেলাধূলা ও সন্ধ্যায় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে নলছিটি উপজেলা প্রশাসন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.