জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলেন তাদেরকে উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানান।
শনিবার (১৪ আগস্ট) রাত সোয়া নয়টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামীলীগের এজেন্ট কাউকে ভিসি হিসেবে চাই না’, ‘নিশ্চুপ ঘুমিয়ে থাকা বেহায়া, নির্লজ্জদের ভিসি হিসেবে চাই না’, ‘বসন্তের কোকিলেরা সাবধান’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড হাতে উপস্থিত হয়।
মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী পারভেজ বিশ্বাস বলেন, আন্দোলনের সময় যে সকল শিক্ষকরা আমাদের বন্ধুদের জেল থেকে ছাড়িয়ে এনেছে, সেইসকল শিক্ষকদের আমরা ভিসি হিসেবে চাই। আমরা বাইরের কাউকে (বসন্তের কোকিল) আমাদের ভিসি হিসেবে চাই না। আর যদি তা হয় তাহলে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষনা করবো। আমরা আমাদের ক্যাম্পাসের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য চাই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
