এইমাত্র পাওয়া

কোটা আন্দোলন: আহত আরও একজনের মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. হাসান (৩০)। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

হাসান ভোলার লালমোহন উপজেলার রাইসাত গ্রামের অটোরিকশাচালক কবির হোসেনের ছেলে। যাত্রাবাড়ী কাজলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি কাঁচামালের আড়তের শ্রমিক ছিলেন।

নিহতের বাবা কবির হোসেন বলেন, ‘গত ৫ আগস্ট বিকাল ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় হাসান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।’

বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.