ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ মঙ্গলবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর)।

রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমএসের মাধ্যমে মঙ্গলবার বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuatdgroll no লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯ টা থেকে ওয়েবসাইটে (http://app1.nu.edu.bd/) এ ফল পাওয়া যাবে। দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী (২০১৭-২০১৮) ও (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৯ ডিসেম্বর মধ্যে আগের শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.