ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে আলটিমেটাম

ঢাকাঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুর রশিদকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহসমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে এই আলটিমেটাম দেন।

ড. আব্দুর রশিদ সম্পর্কে বিভিন্ন অভিযোগ এনে এই সহসমন্বয়ক বলেন, অধ্যাপক আ. রশিদ ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করেছেন এবং বর্তমানে তিনি অনলাইনে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন। এ ছাড়া ইতোপূর্বে উনার ব্যাপারে রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগও আছে।

তিনি আরো বলেন, এমন বির্তকিত কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করায় তিনি তার পদে বহাল থাকার নৈতিক ভিত্তি হারিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে ছাত্র জনতাকে সাথে নিয়ে ভিসির কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.