নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলমের পদত্যাগের দাবিতে ফুঁসে উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। সকাল থেকেঅ শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের সাথে যোগ দেন শিক্ষক ও কর্মচারীরাও। পদত্যাগ না করার পর্যন্ত তারা আন্দোলন থামাবেন না বলে জানান।
জানা গেছে, ২০২১ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটির তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন আন্দোলনের মুখে পদত্যাগ করলে একই বছরের ১৮ নভেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান আ ন ম সামসুল আলম। দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়ম এবং অব্যবস্থাপণার দায়ে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন পদত্যাগে বাধ্য হলে নিয়োগ পেয়ে সেই একই পথে হাঁটছেন আ ন ম সামসুল আলম।
শিক্ষকরা বলছে, দূর্নীতির দায়ে আগের অধ্যক্ষকে পদত্যাগ করালাম আমরা সেই পথেই হাঁটলেন আ ন ম সামসুল আলম। দায়িত্ব পাওয়ার আড়াই বছরে তিনিও কোটি টাকার দুর্নীতি করেছেন। তার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের নিম্নমুখী ফলাফল, শিক্ষকদের বিশৃঙ্খলা এবং মনমতো যাওয়া-আসা, আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক অদক্ষতার প্রমাণ পাওয়া যাচ্ছে।
জানা গেছে, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আ ন ম শামসুল আলম খানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি অবৈধভাবে সহকারী শিক্ষক থেকে প্রভাষক হন। এমনকি সহকারী শিক্ষক পদে ইস্তফা না দিয়েই যোগদান করেন প্রভাষক পদে। বিষয়টি নিয়ে শুরু থেকেই নানান আলোচনা-সমালোচনা হলেও বিষয়টি কখনও আমলে নেননি তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শীর্ষ কর্তার পদ পেতে তার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষকদের।
অনিয়ম অভিযোগ ও আন্দোলনের ফলে পদত্যাগ করছেন কি’না জানতে চাইলে আ ন ম শামসুল আলম খানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
