এইমাত্র পাওয়া

এতদিন নিপীড়নের নীতি প্রচলিত ছিল: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এতদিন ন্যায়বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি প্রচলিত ছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার (১২ আগস্ট) রীতি অনুসারে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে সৈয়দ রেফাত আহমেদ ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে বলেন, ‘সারা দেশের ছাত্র-জনতা ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। যারা এই আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন তাদেরও অভিনন্দন।’

তিনি বলের, ‘শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের কারণে আমার কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি পালন করে যাবো। এই মুহূর্তে আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে।’

কোনও ধরনের বিচ্যুতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও সতর্ক করেন প্রধান বিচারপতি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১2/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.