পদত্যাগ করলেন বাকৃবি উপাচার্য

ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী পদত্যাগ করেছেন। এ ছাড়াও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, উচ্চ-শিক্ষা কো-অর্ডিনেটর, ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, পরিবহন শাখার পরিচালক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।

রবিবার (১১ আগস্ট) বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ই আগস্ট সরকার পতন হলে ওইদিন বিকেলেই প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন।

১১ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর পদত্যাগের পর অন্যান্যদের পদত্যাগের বিষয়টিও সামনে আসে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.