নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম মারা গেছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার বিকেল তিনটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি শিক্ষাবার্তা’কে নিশ্চিত করেছেন লায়লা খানমের বড় মেয়ের স্বামী মোঃ রবিন হাসান।
জানা গেছে, দীর্ঘদিন মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ক্যান্সার চিকিৎসায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ বিকেল তিনটায় মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষা পরিবারে।
টাঙ্গাইলের বাসিন্দা লায়লা খানম চলতি বছরে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা পদে যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘ সাত বছর টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা পদে দায়িত্বে ছিলেন। তিনি একই সাথে সঙ্গীত শিল্পীও।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
