এইমাত্র পাওয়া

সব অপরাধের বিচার করা হবে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব অপরাধের বিচার হবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ১৪ মিনিটে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন তিনি। এ সময় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও শপথ বাক্য পাঠ করার সময় অন্তর্বর্তীকালীন সরকারের বাকি ১৬ সদস্যের মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। তারা সবাই একসঙ্গে শপথ বাক্য পাঠ করেন। এ অনুষ্ঠানে অনুষ্ঠানে রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.