ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগ

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে তারা ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন বলে জানিয়েছে সূত্রটি।

এ বিষয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। অন্যদিকে উপ-উপাচার্য ফোন রিসিভ করলেও মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে উপাচার্যের গাড়ি চালক ফরহাদ হোসেন বলেন, ‘ভিসি স্যার আমাকে বললো, ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি আর ক্যাম্পাসে ফিরবো না।’ তাই আমি স্যারকে খুলনায় রেখে ক্যাম্পাসে চলে এসেছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.