নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানসহ প্রক্টরিয়াল বডির ১৩ সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) তারা সবাই পদত্যাগ করেন।এদিন বিকেলে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।
প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রফেসর মাকসুদুর রহমান বলেন, আমি এবং আমার প্রক্টরিয়াল বডির সদস্যরা আজ বৃহস্পতিবার বিকালে ভিসি স্যারের নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছি। এখন থেকে প্রক্টর অফিসের কার্যক্রম দেখার দায়িত্ব আর আমার নই। নতুন প্রক্টর নিয়োগ হলে কার্যক্রম শুরু হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
