এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও প্রক্টরকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহকারী প্রক্টর ও সর্বশেষ অগ্নিবীণা হলের প্রভোস্ট জনাব হীরক মুশফিক পদত্যাগ করেছেন। তবে এখনও উপাচার্য, রেজিস্ট্রার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট, দোলনচাঁপা হলপ্রভোস্ট, ছাত্র উপদেষ্টা কেউই পদত্যাগ করেনি।
বুধবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতিদের তালিকা দেওয়া হয়।
সেখানে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদারকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে অধ্যাপক ড. ইমদাদুল হুদাকে কলা অনুষদের ডিন, সহযোগী অধ্যাপক ড. মো: বখতিয়ার উদ্দীনকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক ড. মো: মিজানুর রহমানকে প্রক্টর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয় হলটির সিনিয়র হাউজ টিউটরকে।
উল্লেখ্য, এরআগে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীলের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
