সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে আলটিমেটাম

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ জাতীয় সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার মধ্যে বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদি তা না করা হয়, তবে তারা ‘কঠোর পদক্ষেপ’ নেবেন। মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। খবর বিবিসি।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি জানান, যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.