রাজনৈতিক নেতাদের সঙ্গে বসেছেন সেনাপ্রধান

ঢাকাঃ দেশের বর্তমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসেছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

দেশ ও দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান। সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টায় জনগণের উদ্দেশে  বক্তব্য  দেবেন তিনি। এই ভাষণের বিষয়বস্তু কী হবে তা অজানা।

এর আগে আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টায় জাতীর উদ্দেশে ভাষণ দেবেন। এপর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.