আজ থেকে টানা তিন দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

নিজস্ব প্রতিবেদক।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটার পর আজ সোমবার থেকে আবার তিন দিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটির সময়ে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে এবং শেয়ারবাজারে লেনদেন হবে না।

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) এ সময় বন্ধ থাকবে। গতকাল রবিবার থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকার অনেক এলাকায় সকালের পর ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আবার নিরাপত্তার অভাবে অনেক ব্যাংক তাদের কিছু শাখা খোলেনি। রাজধানীর বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, সকাল থেকে রাজধানীর মিরপুর, গুলশান, শাহবাগ, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকার কিছু ব্যাংক শাখা সকালে খুললেও সহিংসতা শুরু হওয়ার পর সেগুলোয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ট কম/এ/০৫/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.