নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর শাহবাগে গতকাল শনিবার ‘মৃত্যু এত সহজ কেন’ শিরোনামে মানববন্ধন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের অভিভাবকরা। এদিন সকালে জাতীয় জাদুঘরের সামনে ‘সন্তানের পাশে অভিভাবক’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অভিভাবকরা প্রশ্ন তোলেন, ‘দুধের সন্তানকে তিলে তিলে বড় করা হলো; সেই সন্তানকে টেনেহিঁচড়ে মেরে ফেলার অধিকার রাষ্ট্রকে কে দিয়েছে? আমাদের ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়, সেই গুলিতে কেন আমাদের সন্তানকে গুলি করা হচ্ছে? কেন ছাত্রদের একটি অংশকে দুর্বৃত্ত বানিয়ে তোলা হবে? কেন সরকার স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করবে?
মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে অভিভাবকরা বলেন, আপনিও একজন মা এবং আপনি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু আপনার হাতে আমাদের সন্তানরা নিরাপদ নয়। আপনার হাতে রক্তের দাগ, আপনি সরে যান।
মানববন্ধনে কয়েকজন অভিভাবক আন্দোলনকালে তাদের সন্তান হারানোর অভিজ্ঞতার হৃদয়বিদারক বর্ণনা তুলে ধরেন। গুরুতর আহত অনেক শিক্ষার্থীর অভিভাবকও মানববন্ধনে তাদের সন্তানকে নিয়ে কথা বলেন।
শিক্ষাবার্তা ডট কম/এ/০৪/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
