এইমাত্র পাওয়া

নন-ক্যাডার সহকারী সচিব হলেন ২৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক।।

নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও)। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।

নিয়ম অনুযায়ী পরে তাদের পদায়ন করা হবে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

তালিকা দেখতে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.