পাবনা প্রতিনিধি।।
জেলা শিক্ষা অফিসার পাবনা কর্তৃক আটঘরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালী উপজেলার বিভিন্ন বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে পাবনা জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মোকলেছুর রহমান সঙ্গে ছিলেন।
পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালী আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন।
এ সময় তিনি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীকক্ষ এবং বিদ্যালয়ের অবকাঠামো প্রত্যক্ষ করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সঙ্গে চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় আলোচনা করেন।
বিদ্যালয়টি পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ’ছাড়া শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
