এইমাত্র পাওয়া

সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য ৫ শতাংশ কোটা বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেনির চাকরির নিয়োগের ক্ষেত্রে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ জুম্ম শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীরা জানায়, পার্বত্য চট্টগ্রামে অনেক সংকট রয়েছে। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মতো তারা সমান সুযোগ সুবিধা পান না। অনেক চড়াই উৎরায় পার করে তাদের শিক্ষা অর্জন করতে হয়। তারা সমাজের অনগ্রসর। তাই সরকারি চাকরিতে তাদের ৫ শতাংশ কোটা বহাল রাখা যৌক্তিক।

এসময় শিক্ষার্থীদের, ‘কোটা বা মেধা, সততা না থাকলে সবই বৃথা’, ‘পার্বত্য চট্টগ্রামে শিক্ষক সংকট নিরসন কর’,’ ৫ শতাংশ কোটা দয়া নয় এটা আমাদের অধিকার’, ‘পার্বত্য কোটা বাতিল করে পাহাড়ি কোটা চালু করো’ ইত্যাদি লেখা প্লাকার্ড হাতে দেখা যায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.