ঢাকায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপাকে পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক।।

ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে সড়কে যানবাহন কম থাকায় ভিজে ভিজেই গন্তব্যে যাচ্ছেন অনেকে। কেউ কেউ ছাতা ব্যবহার করলেও তুমুল বৃষ্টিতে ভিজে একাকার। এছাড়া, সড়কে জমে থাকা হাঁটু পানিতে ভোগান্তি বেড়েছে।

শুক্রবার (১২ জুলাই) মধ্যরাত থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর ভোর ৫টার দিকে আবারও বৃষ্টি ঝরতে শুরু করে। সকাল ৯টার সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি পড়ছিল।

রাজধানীর মধ্যবাড্ডা ও মেরুল বাড্ডা এলাকায় সরেজমিনে দেখা গেছে, প্রতিটি অলি-গলিসহ মূল সড়কেও হাঁটু পরিমাণ পানি জমেছে। এদিকে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় তুলনামূলক মানুষজন কম দেখা গেছে। যাত্রীর সংখ্যা কম থাকায় অধিকাংশ সড়কেই যানবাহনের কোনও চাপ দেখা যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/জামান/১২/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.