এইমাত্র পাওয়া
Oplus_0

বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজের উৎসবমুখর পরিবেশে বুধবার কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক মেহেদী হাসান। যুগ্ম সম্পাদক পদে প্রভাষক ( ব্যবস্থাপনা) পরিতোষ গোপ,প্রভাষক (ব্যবস্থাপনা) ও অর্থ সম্পাদক হয়েছেন প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান)সাগর মান্না সরকার। একইদিন

বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক এম.এ.আউয়াল ফেরদৌস। এসময় দায়িত্বভার হস্তান্তর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মো:আমজাদ হোসেন।

 

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.