নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এইচএসসির এইচএসসির চতুর্থ দিনের তথ্য ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ১৭১ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দিন সাধারণ আটটি বোর্ডে তথ্য ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯ সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ১০ হাজার ৫১৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে নয় লাখ ৯৮ হাজার ৩৯২ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ১৭১। ৯টি বোর্ডে অনুপস্থিত হার ছিল ১. ২০ শতাংশ। বিভিন্ন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ২৬ জন শিক্ষার্থীকে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
