নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আগামী শুক্রবারের (৫ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আগামী ৫ জুলাই অনুষ্ঠাতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

