নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এইচএসসি পরীক্ষা ২০২৪-এর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আগামী ১২ আগস্ট ২০২৪। ব্যবহারিক পরীক্ষায় অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষক হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী শিক্ষকদের নামের তালিকা প্রেরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এইচএসসি পরীক্ষা ২০২৪-এর ব্যবহারিক পরীক্ষা আগামী ১২/০৮/২০২৪ তারিখ হতে শুরু হবে। ব্যবহারিক পরীক্ষাসমূহের অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষক হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী শিক্ষকদের নামের তালিকা আগামী ১১/০৭/২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজের প্যাডে নিম্নের ছক মোতাবেক ইমেইল – controller@dhakaeducationboard.gov.bd এ প্রেরণের জন্য অনুরোধ করা হলো।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
