এইমাত্র পাওয়া

প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান হলেন ড. রকিবুল হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. রকিবুল হাসান। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির।

সোমবার তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এ সময় বাংলা বিভাগের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলা সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন। এরও আগে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান ও উত্তরা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স), এমএ ও পিএইচডি করেছেন।

রকিবুল হাসানের জন্ম ১৯৬৮ সালের ৩১ মে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে। তার বাবার নাম মোহা. উকিল উদ্দিন শেখ। মাতা পরীজান নেছা। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক, কথাসাহিত্যিক।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.