লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলার বালাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামসুল হক (৪৩) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জজুন) দুপুরে বালাপারা এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
নিহত সামসুল হক উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করছিলেন সামসুল হক। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
