অপ্রত্যাশিত রোদন
এম,এস, হাসান।
শিক্ষক, কয়রা, খুলনা।
কালহরণ করিয়া তুমি পরিয়াছো হস্তে কাঁকন, কণ্ঠের কোমলতায় মিটিবে নাকো পরাজিত হৃদয়ের রোদন।
জীবনের পরতে পরতে শুধু হাহুতাশ করিয়া সারা,
মিটিবেনা কখনো সাধ, স্মৃতির চন্দ্রলোকিত বেলা।
ভেবেছিলে হয়তো আকাশের চন্দ্রিমা হস্তে দিয়াছে ধরা,
যাহা-ই বলিব, তাহা-ই করিব, কে করিবে আজ সারা।
শিক্ষিত হইয়া মূর্খের মতো করিয়াছো শুধু বিলাপ,
অবলোকনে গিয়া, হাউমাউ করিয়া, করিয়াছো শুধু প্রলাপ।
পাতি কাক গুলো বেলা শেষে সবে খুঁজে পেয়েছে নীড়,
খুঁজে পাওনি শুধু আপন ঠিকানা, হারিয়ে ফেলেছ মীড়!
আহত হৃদয়ে বারে বার শুধু মিটাতে চেয়েছিলে জ্বালা,
চপেটাঘাত করে,পশ্চাতে ফেলে, শেষ করিলাম আজি খেলা।
শিক্ষাবার্তা ডটকম/জামান/২৫/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
