শিক্ষাবার্তা ডেস্ক,ঢাকা: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বদলি প্রত্যাশী শিক্ষকরা।
মঙ্গলবার(২৫ জুন) রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে দৈনিক শিক্ষাডটকম-এ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শনিবার ইনডেক্সধারী বদলি প্রত্যাশীদের অন্যতম মো. সরোয়ার ও মো. সাকিবুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
বদলি প্রত্যাশী শিক্ষকদের পাঠানো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে নিজ বাড়ি থেকে শতশত কিলোমিটার দূরে মানবেতর জীবন যাপন করছেন। পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার পদ ফাঁকা থাকলেও ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ নেই।
বদলি-প্রত্যাশীরা বলেন, ৪র্থ গণবিজ্ঞপ্তির আগে ৭ নম্বর ধারা বাতিল করে দেয়া হয়। ফলে ইনডেক্সধারীদের নিজ বাড়ির কাছের প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়।
তাই বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেয়ার জোর দাবি জানিয়েছে সংগঠনটির সদস্যরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
