চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় ভয় দেখিয়ে ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মাওলানা আব্দুস সালামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জেহালা ইউনিয়নের আজিজুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের অভিযুক্ত এই শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।
অভিযুক্ত আব্দুস সালাম আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, দুই বছর আগে উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকার আজিজুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ে ভর্তি করা হয় ওই শিক্ষার্থীকে। গত ৭ মাস আগে ওই মাদরাসায় আব্দুস সালাম শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি বিভিন্ন সময় ওই শিশুকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরমধ্যে ঈদুল আজহার ছুটি চলে আসে। এসুযোগে (১২ জুন) বুধবার রাতে ওই শিশুকে হত্যার হুমকি দিয়ে মাদরাসার এক কোনে তাকে বলাৎকার করে। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার ভয় দেখালে শিশুটি নীরব থাকে। গতকাল শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে ওই শিশুকে মাদরাসায় পাঠানোর চেষ্টা করে পরিবারের সদস্যরা। কিন্তু সে মাদরাসা যেতে রাজি হয় না। পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি তার মাকে সব খুলে বলে।
শনিবার রাতেই বিষয়টি নিয়ে ওই শিক্ষকের নিকট জানতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে আলমডাঙ্গা থানা ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ উপস্থিত হলে তাদের নিকট সোর্পদ করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, ভুক্তভোগী শিশুটির পরিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। রাতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ রোববার (২৩ জুন) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
