এইমাত্র পাওয়া

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে ট্রাস্ট ব্যাংক

ঢাকা: সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।

পদসংখ্যা: অনির্ধারিত।

আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে মাস্টার্স ডিগ্রির পাশাপাশি ইউজিসি অনুমোদিত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে (৪-এর মধ্যে কমপক্ষে ৩ জিপিএ) এসএসসি ও এইচএসসি যেকোনো একটিতে জিপিএ-৫–সহ মোট জিপিএ ৯ থাকতে হবে।

অভিজ্ঞতা : প্রয়োজন নেই।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন: ৬০,০০০ টাকা (মাসিক)। প্রবেশনের সময় এ বেতন পাবেন কেউ চাকরি পেলে। প্রবেশন শেষ সিনিয়র অফিসার হওয়ার সুযোগ থাকবে।

আবেদনের শেষ তারিখ : ৩০ জুন, ২০২৪

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৪ পর্যন্ত।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.