নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পার্বত্য চট্টগ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। পাশাপাশি ইউএনডিপি শিক্ষা প্রশাসনের গতিশীলতা ও পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) এর মাধ্যমে চলমান কার্যক্রমসমূহ আরো বেগবান করতেও কাজ করবে।
বুধবার (১২ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার মাঝে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ইউএনডিপি এর এ্যাসিসট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সর্দার এম আসাদুজ্জামান এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি এর স্ট্রাটেজিক কমিউনিকেশনস এন্ড আউটরিচ অফিসার কিরতিজাই পেহরি প্রমূখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৬/৩০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
