পঞ্চম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, সুপারিশবঞ্চিত মৌলভী-আইসিটি শিক্ষকরা

নিউজ ডেস্ক।।

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাত পৌনে ১০টার দিকে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ’র পরিচালক কাজী কামরুল আহছানের সই করা বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য ও নির্বাচিতদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের মেধা, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও শূন্যপদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। তবে উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকায় সহকারী মৌলভী ও সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) পদে কাউকে সুপারিশ করা হয়নি।

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ নামক সেবাবক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.