চট্টগ্রাম: এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সেন্ট স্কলাসটিকা বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষক রকিব উদ্দিন (৩৫) ও সুরজিত পালের (৩৩) বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন।
অভিযুক্ত রাকিব উদ্দিন চতুর্থ শ্রেণির বিজ্ঞান শিক্ষক এবং সুরজিত পাল পঞ্চম শ্রেণির শিক্ষক।
ভুক্তভোগীর মায়ের অভিযোগ, ২০২৩ সাল থেকে তার মেয়ের ওপর স্কুলে যৌন নিপীড়ন চলছিল। সর্বশেষ গত রোববার টিফিনের সময় সে যৌন নিপীড়নের শিকার হয় বলে জানিয়েছে।
সিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগীর মা শিক্ষকদের আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ মামলাটি তদন্ত করবে। শিক্ষার্থীর মা অভিযোগের সঙ্গে কিছু স্ক্রিনশটও জমা দিয়েছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৬/৩০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
