শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করলো এনবিআর

ঢাকা: বিভিন্ন পদে নিয়োগে ঢাকা কর অঞ্চল-২০ এর শনিবারের (১ জুন) লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৩১ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল শনিবার ঢাকা কর অঞ্চল-২০ এর গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ এর বিভিন্ন পদে নিয়োগে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক কর অঞ্চল-২০, ঢাকার আগামী ১ জুন, ২০২৪ (শনিবার) অনুষ্ঠিতব্য (গ্রেড-১৩ থেকে গ্রেড-২০) নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুনেম গণমাধ্যমকে জানিয়েছেন, উচ্চ আদালতের একটি নির্দেশ আসায় শনিবারের পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা কর অঞ্চল-২০ এ উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদে (গ্রেড-১৩ থেকে গ্রেড-২০) নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। মোট ১১১টি পদে কর্মী নিয়োগে ওই বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছিল।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.