নিজস্ব প্রতিবেদক।।
আগামী ২ জুন (বাংলাদেশ সময়) থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে থিম সং প্রকাশ প্রকাশ করেছে মোবাইল ফোন অপারেটর ‘রবি’। খেলায় ক্রিকেটারদের উদ্দীপ্ত করতেই দারুণ এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। এবারের থিম সংয়ের শিরোনাম ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ‘রবি’। সেই ভিডিওতেই গাওয়া হয়েছে থিম সংটি।
বিসিবির পেজে ট্যাগ করা সেই পোস্টে রবি লিখেছে, ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’ গানের সাথে এবার গর্জন তুলবে সারা বাংলাদেশ! বাংলার টাইগাররা মাঠ কাঁপাবে, পিচ দাপাবে, বিজয় নিশান উড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপে, আর বিশ্ব দেখবে টাইগারদের দাপট। কোটি কোটি ক্রিকেট ফ্যানদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভালোবাসা ও শুভকামনা।
আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে ১ জুন ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
শিক্ষাবার্তা ডট কম/জামান/৩০/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
