বশেমুরবিপ্রবি: ঘূর্ণিঝড় রেমালের মুখোমুখি সারাদেশ। লন্ডভন্ড উপকূলীয় অঞ্চলগুলো। চলমান এ ঘূর্ণিঝড়ে বেশকিছু গাছপালা ও নির্মাণাধীন স্থাপনার অংশবিশেষ ভেঙে লন্ডভন্ড হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।
রবিবার মধ্যরাত থেকে শুরু হয়ে সোমবার দিনব্যাপী চলা তীব্র ঝড়ো হাওয়ায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে।
এর আগে রোববার রাত ৮টার দিকে ঝড় শুরু হলে আবাসিক হলসমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। গত ১০ ঘণ্টায় বিদ্যুৎ আসেনি। এতে বন্ধ রয়েছে হলের খাবার পানি সরবরাহ।
সরেজমিনে দেখা যায়, তীব্র বর্ষণে পুরো বিশ্ববিদ্যালয়ের প্রায় সব রাস্তা ভেঙে পরা গাছপালায় ঢেকে আছে। আবার সব ইটের সড়কও প্রায় হাঁটু পানিতে ডুবে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। তাছাড়া ঝড়ের ধেয়ে আসা বাতাসে বিশ্ববিদ্যালয়ের ক্যালিফোর্নিয়া রোড ও অ্যাকাডেমিক ভবন সংলগ্ন একাধিক গাছ ভেঙে পরেছে৷ অন্যদিকে প্রশাসনিক ভবন সংলগ্ন নির্মাণাধীন বঙ্গবন্ধু ম্যুলারের চারপাশের টিনের নিরাপত্তা বেষ্টনী খুলে দুমড়েমুচড়ে পরে আছে।
এ বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, প্রাকৃতিক এ দুর্যোগ চলাকালে সময়ে শিক্ষার্থীদের সাবধানে চলাচল করতে অনুরোধ করা হলো। তাছাড়া ঝড় শেষ না হওয়া পর্যন্ত তিনি তাদেরকে হলে অবস্থান করার নির্দেশ দেন।
রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, ঝড় শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছি না৷ আবহাওয়া স্বাভাবিক হলে ভেঙে পরা গাছপালা সরিয়ে নেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম /২৭/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
