নিজস্ব প্রতিবেদক।।
নাটোরে প্রচণ্ড গরমে শ্রেণি কক্ষে অসুস্থঅসুস্থ হয়ে পড়েছে ইতি খাতুন নামে এক স্কুল শিক্ষার্থী। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নওয়াপাড়া ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমিন বেগম জানান, ইতি খাতুন নামে ৮ম শ্রেণির একজন শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ বোধ করে।
কিছুক্ষণের মধ্যে তার শ্বাসকষ্ট দেখা দিলে তারা দ্রুত নাটোর ফায়ার সার্ভিসের সহায়তা কামনা করে। এরপর ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসে। তিনি সহ স্কুলের শিক্ষক এবং ওই ছাত্রীর বাবা ও হাসপাতালে আসেন। হাসপাতালের চিকিৎসায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
প্রধান শিক্ষক জানান, নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়টি টিনশেডের। একারণে সেখানে গরম একটু বেশিই। এর আগেও দুএকজন ছাত্রী অসুস্থ হয়েছে। কিন্তু সেটা তেমন বিপদজনক ছিলনা।
নাটোর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মমিন জানান, মূলত প্রচণ্ড গরম ও শারীরিক অসুস্থতার জন্য এটা হয়েছে। মেয়েটির তলপেটে ব্যাথার কারণে বেশি অসুস্থ হয়ে পড়ে। এখন রোগী ভাল আছে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৩/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
