এইমাত্র পাওয়া

চাকরি ছাড়লেন ৪ সহকারী পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক।।

বিসিএস পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার চাকরি ছেড়েছেন। তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীতে প্রশিক্ষণরত আছেন।

গত ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে প্রজ্ঞাপনটি গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে চার কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি।

ওই চার পুলিশ কর্মকর্তা হলেন- মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম। গত ২৭ এপ্রিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, চার পুলিশ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

শিক্ষাবার্তা ডট কম/জামান/২২/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.