নিজস্ব প্রতিবেদক।।
সেমিস্টার ফি কমানোর দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ^বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে এ কর্মসসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, শুরু থেকেই বিভিন্ন ফিসহ অতিরিক্ত সেমিস্টার ফি নেওয়া হচ্ছে। এ বিষয়ে এর আগেও আন্দোলন করা হয়েছিল। তখন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল ফাইনাল পরীক্ষার আগেই ফি কমানোর বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু আট বছর অতিবাহিত হলেও সেশন ফি কমানো হয়নি। আগামী সপ্তাহে তাদের পরীক্ষা। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। ছয় মাসের জন্য সেমিস্টার ফি নেওয়া হচ্ছে ১০ হাজার টাকা। আমরা বছরে যে টাকা দিচ্ছি, অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার বছরেও তা দিচ্ছেন না। সেমিস্টার ফি কমানোর বিষয়ে লিখিত কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২০/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
