এইমাত্র পাওয়া

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি

নিজস্ব প্রতিবেদক।।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হচ্ছে। এ পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কিন্তু বিষয়টি মানতে নারাজ শিক্ষার্থীরা।

আগের দুই ব্যাচের তুলনায় সময় কম পাওয়ায় এইচএসসি পরীক্ষা ৩০ জুনের পরিবর্তে ৩০ আগস্ট শুরু করার জন্য দাবি করছে অনেক শিক্ষার্থী।

এর আগে শিক্ষার্থীরা দাবি করে, ২২-২৫ ব্যাচ একই সিলেবাসে দিয়েছিল। যেখানে তারা সময় পেয়েছিল ২৪ মাস। যেহেতু সে সময় করোনার প্রকোপ বেশি ছিল তাই বিষয়টা মানা যায়। এরপর ২৩ ব্যাচ পরীক্ষা দিল ১৮ মাসে। আর আমরা ২৪ ব্যাচ একই সিলেবাসে পরীক্ষা দিচ্ছি ১৪/১৫ মাসে।

গত ২ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আহ্বায়ক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয়।‌ রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। এ ছাড়াও শিক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়। কালবেলা

শিক্ষাবার্তা ডট কম/জামান/২০/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.