এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয় : অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে রোববার

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা রোববার (১৯ মে) হতে পরিবর্তিত সময়সূচী ও তারিখ অনুযায়ী দুপুর ১টায় শুরু হচ্ছে। এ পরীক্ষায় সারাদেশে অনার্স অধিভুক্ত ৮৪৬টি কলেজের ২ লাখ ৬৫ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী ৩৩৯টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করবে।

Examination Management System (EMS) Software-এর মাধ্যমে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো: আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

শিবা/জামান/১৮/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.