শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ‘প্রভাষক’ পদে একাধিক কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন আগামী ২৯ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা
চাকরির ধরন : স্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ
নবীনদের চাকরির সুযোগ দিচ্ছে আখতার গ্রুপ
কর্মস্থল : খুলনা
আবেদন শুরুর তারিখ : ০৯ মে, ২০২৪
আবেদনের শেষ তারিখ : ২৯ মে, ২০২৪ (রাত ১২টা) পর্যন্ত
১. বিভাগের নাম : বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি
পদের নাম : প্রভাষক
অনুষদ : কৃষি
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)
২. পদ নাম : প্রভাষক
বিভাগের নাম : একোয়াকালচার
অনুষদ : ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ১) সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
২) সংশ্লিষ্ট অনুষদ/বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।
৩) সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা সমমান পরীক্ষায় মেধাভিত্তিক শীর্ষ ১০% ছাত্র/ছাত্রী প্রভাষক পদে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।
বি.দ্র. নিয়োগ প্রার্থীদের জন্য শর্তাবলী ও জ্ঞাতব্য বিষয়সমূহ ক্ষেত্র বিশেষ প্রযোজ্য হবে।
যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের ঠিকানা : রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (অস্থায়ী অফিস : বাড়ি নং- ২০০, রোড নং-১২, ১ম ফেইজ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খুলনা- ৯১০০)
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
