এইমাত্র পাওয়া

এসএসসি পরীক্ষায় মিরপুর উপজেলার প্রথম নাজনীন

নিজস্ব প্রতিবেদক।।

সর্বশেষ প্রকাশিত এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর ১২৩৯ নম্বর পেয়ে উপজেলার প্রথম স্থান অধীকার করেছেন জাহানারা
বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা: নাজনিন আক্তার রৌদ্র । তিনি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার পিতা উপজেলার আমলা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রশীদ ও কল্পনা খাতুন দম্পতির কন্যা। এছর জাহানারা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় ১৬১ জন অংশগ্রহণ করে পাস করেছে ১৫২ জন। জিপিএ – ৫ পেয়েছে ২০ জন এবং অকৃতকার্য হয়েছে ৯ জন।

এবিষয়ে জাহানারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাদের বিদ্যালয়ের মেয়ে উপজেলার শ্রেষ্ঠ হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত।

শিবা/জামান/১৩/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.