জিপিএ ৫ পেয়েছে আকিব

নিজস্ব প্রতিবেদক ||

জনপ্রিয় শিক্ষা মূলক অনলাইন শিক্ষাবার্তা ডটকম’র পরিবারের সদস্য ইফতেখার আমিন আকিব এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। আকিব ঝালকাঠির নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৪ খ্রি. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করে।

এর আগে সে পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালের প্রাথমিক স্কুল সমাপনী পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি লাভ করে। বড় হয়ে সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন তার।

আকিব শিক্ষাবার্তা ডট কম পরিবারের সম্পাদকমন্ডলীর সদস্য বিন-ই-আমিন’র ছেলে।সন্তানের সাফল্যে তার পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন। শিক্ষাবর্তা ডট কম পরিবারের পক্ষ থেকে আকিবের জন্য রইল শুভকামনা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.