ছুটির সাথে সমন্বয় করে পরীক্ষা সূচি প্রণয়নের দাবি শিক্ষকদের

সরকারি কলেজগুলোর ছুটির সাথে সমন্বয় করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সূচি প্রণয়নের দাবি করেছেন শিক্ষকরা। এ দাবিতে রোববার (৮ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপি দিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি এস এম কামাল আহমেদ, উপদেষ্টা ড. রুহুল কাদীর, সেলিম রেজা মীর মারুফ প্রমুখ।

শিক্ষকরা জানান, সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নির্ধারিত ছুটি বিধিমালা-১৯৫৯ অনুযায়ী অবকাশ বিভাগের কর্মচারী। তাই, পূর্ণ গড় বেতনে `অর্জিত ছুটি` কর্মকর্তাদের ছুটি হিসাবে অন্তর্ভুক্ত হয় না। এই কারণে চাকুরি থেকে অবসরের সময় শিক্ষা ক্যাডার কর্মকর্তারা নন ভ্যাকেশন বিভাগের সরকারি কর্মচারীদের তুলনায় দশ থেকে পনেরো লাখ টাকা কম পায়।

তারা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সূচি সরকারি কলেজগুলোর ছুটির সময় নির্ধারণ করা হয়। অবকাশ বিভাগের কর্মচারী হিসেবে ছুটির সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন আচরণে শিক্ষা ক্যাডারের সদস্য সরকারি কলেজ শিক্ষকরা ক্ষুদ্ধ ও মর্মাহত। সরকারি কলেজ ছুটির সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন পরীক্ষা না রাখার দাবি জানাচ্ছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.