শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ঈদুল আজহা (কোরবানির ঈদ) ১৭ জুন (সোমবার) উদযাপিত হতে পারে। এতে সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি মিলবে। এর মধ্যে ঈদের ছুটি ৩ দিন আর ২ দিন সাপ্তাহিক ছুটি।
এরসঙ্গে ঈদের ছুটি শেষে ওই সপ্তাহের দুইদিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি ম্যানেজ করতে পারলে তার সঙ্গে আবারও সাপ্তাহিক ছুটি মিলে তা দাঁড়াবে ৯ দিনে। ১৭ জুন ঈদ হলে ছুটি কাটানো যাবে ১৪ থেকে ২২ জুন পর্যন্ত।
এদিকে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, জুনের ১৬ তারিখে দেশটিতে কোরবানির ঈদ উদযাপিত হতে পারে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয়। সে হিসাবে বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুনের ১৭ তারিখে। তবে সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
